আগামী সপ্তাহেই সস্তা সোনা? কত কমবে দাম? চমকে দেওয়া পূর্বাভাস বিশেষজ্ঞদের

আগামী সপ্তাহেই সস্তা সোনা? কত কমবে দাম? চমকে দেওয়া পূর্বাভাস বিশেষজ্ঞদের


গত কয়েক সপ্তাহ ধরে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা  গিয়েছে। ধনতেরসে কলকাতার বাজারে সোনার দাম সামান্য কমেছে। তবে তেমন কিছু নয়। তা সত্ত্বেও, ধনতেরাসের শুভ অনুষ্ঠানে মানুষজন সোনার মুদ্রা, বার এবং গয়না কিনেছেন। আসলে সোনা কেনা অনেক ক্ষেত্রেই বিলাসিতা নয়, সামাজিক বাধ্যবাধকতা আবার ভবিষ্যতের বিনিয়োগও।  তবে এখন আগের চেয়ে সোনা কেনার খরচ অনেক বেড়েছে। উৎসবের মরসুম পেরোলেই বিয়ের মরশুম শুরু । এসময় উপহার দিতেও সোনার গয়না কেনার চল আছে। তবে একটা সুখবর, বাজার বিশেষজ্ঞদের ধারণা আগামী সপ্তাহ থেকে সোনার দাম কমতে পারে। 

সোনার দাম কমবে?

জেএম ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কমোডিটি অ্যান্ড কারেন্সি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রণব মের বলেছেন, সোনার দামে কিছুটা পতন দেখা যেতে পারে। এই সপ্তাহ পর্যন্ত এর সোনার চাহিদা ছিল অনেক বেশি। বাজার বিশেষজ্ঞদের ধারণা, সামনের সপ্তাহ থেকে দাম অনেকটা কমে যাবে। এখন ব্যবসায়ীরা যে যে বিষয়ের দিকে নজর রাখছেন, সেইগুলি হল

প্রতি ১০ গ্রামে ১.৫ লাখ পর্যন্ত দাম বাড়তে পারে কিছুটা কমার পর 

এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবা বলছেন, হালে সোনার চাহিদা ছিল তুঙ্গে (overbought zone)  সোনার দাম যে হারে বেড়েছে, তাই এরপর চাহিদা কমলে কিছু সময়ের জন্য একটা স্থিতি (temporary slowdown) আসতে পারে। তাই অগামীতে দাম কমার সম্ভাবনা  অস্বীকার করা যায় না। বিনিয়োগকারীদের সম্ভাব্য পতনের জন্য প্রস্তুত থাকতে হবে। যদিও, অল্প সময়ের বিরতির পর আবার দাম ১,৪৫,০০০ থেকে ১,৫০,০০০ টাকা প্রতি ১০ গ্রাম অবধি উঠতে পারে  তাই পতন হলেই সোনা কিনে রাখা হবে বুদ্ধিমানের কাজ। 

দাম কমার কিছু বিশেষ কারণ

  • এই বছর সোনার দাম ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সোনার দাম বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে সোনার দামে বড় পতন হতে পারে। ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যেও যুদ্ধবিরতির আশা করা হচ্ছে। 
  • সচদেবার মতে, যদি আমেরিকায় শাটডাউন শেষ হয়, চিনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কমে যায়, তাহলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কমতে পারে। আগামী দু’সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং শি জিনপিং-এর মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে।                        

 

Previous post

Dev: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা, জমিদাতাদের বাড়ি গিয়ে বোঝানোর দায়িত্ব নিলেন সাংসদ দেব…

Next post

Kamalgazi Flyover accident: ভয়ংকর দুর্ঘটনা! কামালগাজি ফ্লাইওভার থেকে বাইকের ধাক্কায় ছিটকে নীচে পড়লেন যুবক… রাজপথে রক্তের দাগ

Post Comment

You May Have Missed